বিটিভি’র রাঙামাটি প্রতিনিধি মোস্তফা কামালের মৃত্যুতে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের শোক

বাংলাদেশ টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মোস্তফা কামালের অকাল মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী তারানা হালিম ও সচিব আবদুল মালেক।

সাংবাদিক মোস্তফা (৪৫)  শুক্রবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি….রাজিউন)।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন ও তার শোকাহত স্ত্রী ও কন্যাসহ পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।