বিচারপতিদের সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বৈঠক

বিশেষ প্রতিবেদকঃ  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।

আজ মঙ্গলবার বেলা সোয়া ২টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সই করেছেন ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ অক্টোবার দুপুর সোয়া ২টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের জাজেজ লাউঞ্জে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।

এর আগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহহাব মিঞার নেতৃত্বে মঙ্গলবার সকাল ৯টায় আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে এক  মাসের  ছুটির জন্য  আবেদন করেন।

সোমবার বিকালে এ সংক্রান্ত একটি চিঠি রাষ্ট্রপতির কাছে তিনি পাঠান।প্রধান বিচারপতি ছুটিতে থাকার সময় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি ওয়াহহাব মিঞাকে  ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।