বিএনপির নেতারা ঘরে বসে টেলিভিশনে উকি মেরে  কথা বলেন, তারা জনগনের পাশে নাই

যশোর প্রতিনিধি: বিএনপির নেতারা ঘরে বসে টেলিভিশনে উকি মেরে কথা বলেন, তারা জনগনের পাশে নাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্ব্রে কারণে করোনার আক্রান্তের মৃতে্যুর হার কম। এমন কি ভারত ও পাকিস্থানের চেয়ে কম। বলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এমপি।
তিনি আজ দুপুরে যশোর সার্কিট হাউজে করোনাকালে সংকটে থাকা সাংবাদিকদের (এক অংশের) চেক বিতারণ অনুষ্ঠানে এ কথা বলেন।
যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমানের সভাপতিত্বে চেক বিতারণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী-লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, যশোরের জেলা প্রসাশক তমিজুল ইসলাম খান, পুশিল সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, বিএফইউজের (এক অংশের) মহাসচিব সাবান মাহমুদ, সভাপতি মোল্লা জালাল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।