× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

পি আই ডি

বান্দরবান পৌর শহরের রাতকে অনন্য রূপধারায় প্রজ্জ্বলিত করেছে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ -পার্বত্য মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ

স্মার্ট বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন নগরী হিসেবে পার্বত্য নগরী বান্দরবানকে সাজিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। পৌরসভার সড়কের দুপাশে দৃষ্টিনন্দন আকর্ষণীয় সড়কবাতি স্থাপনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও মনের খোড়াক আরও প্রসারিত হলো। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশে দৃষ্টিনন্দন আকর্ষণীয় সড়কবাতিগুলো বান্দরবান পৌর শহরের রাতকে অনন্য রূপধারায় প্রজ্জ্বলিত করেছে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

গতকাল রাতে বান্দরবান পৌরসভা প্রাঙ্গনে সুইচ চেপে ও ফলক উন্মোচনের মাধ্যমে পৌর সড়কের দু’পাশে দৃষ্টিনন্দন সড়ক বাতি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন।

উদ্বোধনের পরপরই দৃষ্টিনন্দন সড়ক বাতির আলোয় নতুন রূপে আলোকিত হয়ে ওঠে বান্দরবান পৌরসভা ভবন থেকে বান্দরবান সদর থানা পর্যন্ত। মুর্হূমূহ করতালি আর আনন্দে মেতে ওঠে বান্দরবান শহরের মানুষ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ সহায়তায় এবং বান্দরবান পৌরসভার তত্ত্বাবধানে ১ শত ৫০টি আকর্ষণীয় সড়ক বাতি রাস্তার দু’ধারে স্থাপন করা হয়। পরবর্তীতে পুরো বান্দরবান শহরকে এই আকর্ষণীয় বাতিতে সজ্জিত করা হবে বলে জানান বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাস শেখর।

এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, আঞ্চলিক পরিষদের সদস্য মো. শফিকুর রহমান, বান্দরবান পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) সৌরভ দাস শেখর, বান্দরবান জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসসহ বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..