বাংলাদেশ সকল সম্প্রদায়ের সম্প্রীতির দেশ : শিল্প প্রতিমন্ত্রী

বাংলাদেশ সকল সম্প্রদায়ের সম্প্রীতির দেশ : শিল্প প্রতিমন্ত্রী

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, বাংলাদেশ সকল সম্প্রদায়ের সম্প্রীতির দেশ। সকলে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং একসাথে সহাবস্থানে থাকবে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর মিরপুর ১০ নম্বরে সেনপাড়া ব্যাপ্টিস্ট চার্চ স্কুলে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। তিনি স্বাধীনতার অপশক্তির বিরুদ্ধে সতর্ক থেকে এদেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে  শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বক্তৃতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।