× Banner
সর্বশেষ
জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি – তথ্যমন্ত্রী

বই ক্রয়ে গাফিলতি তদন্তে স্পিকারের নির্দেশ

admin
হালনাগাদ: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে জাতীয় সংসদ লাইব্রেরির বই কেনার দুর্নীতির ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এতে ৫০টি বই কেনা বাবদ ৪ লাখ ১৭ হাজার টাকা বিল পরিশোধ করা হয়। এর মধ্যে তিনটি বইয়ের দাম বাবদ ধরা হয়েছে ৯১ হাজার টাকা।

লাইব্রেরি সূত্র জানায়, বইগুলো সরবরাহ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান ট্রেডার্স। তাদের কাছ থেকে বই বুঝে নিয়েছেন লাইব্রেরির পরিচালক মোহাম্মদ নাসিরউদ্দিন। সম্প্রতি তিনি ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে বেড়াতে গেছেন।

জানতে চাইলে সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ফটোকপি করা সংসদবিষয়ক তিনটি বই শুরুতে আমার হাতে এসেছিল। কিন্তু কাজ এতই নিখুঁত যে, বইগুলো যে ফটোকপি, তা আমি ধরতে পারিনি। পরে আমার কার্যালয়ের এক কর্মকর্তা জানান, এসব বই আসল নয়, ফটোকপি করা। শুধু তাই নয়, সরবরাহ করার কথা ২০১৫ সালের সংস্করণ। কিন্তু তারা সরবরাহ করেছে ২০১২ সালের সংস্করণ।


এ ক্যটাগরির আরো খবর..