ফরিদপুরে র‍্যাবের হাতে মাদকসহ ১জন আটক

ফরিদপুরে র‍্যাবের হাতে মাদকসহ ১জন আটক

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুর জেলার মধুখালীতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ লোকমান মল্লিক (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৮। শনিবার বিকালে উপজেলার মেছরদিয়া গ্রাম এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত লোকমান উপজেলার বনমালিদিয়া গ্রামের নুরু মল্লিকের ছেলে।

ফরিদপুর র‍্যাব-৮, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ শেখ ইসরাইল আমিন এর নেতৃত্বে শনিবার বিকাল ৫টার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মেছরদিয়া গ্রামস্থ জনৈক মোঃ ছালেক শেখ(৬০) এর বসত বাড়ি থেকে মোঃ লোকমান মল্লিককে আটক করেন।

এ সময় তার হেফাজত থেকে ৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার মধুখালী থানায় হস্তান্তর করা হয়।

এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।