প্রতিটি পর্যায়ে নারীদের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার

বিশেষ প্রতিবেদকঃ মেয়েদের নিজেদের মেধা কাজে লাগাতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। নারীদের এগিয়ে আসতে হবে অর্থনীতির সব পর্যায়ে। নানান বাধা সত্ত্বেও প্রতিটি পর্যায়ে সরকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করেছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৭১ এর যুদ্ধকালীন পরবর্তী স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যখন দেশ স্বাধীন হয় তখন আর্মি ক্যাম্প থেকে অনেক নারীকে উদ্ধার করা হয়। তাদের চিকিৎসা শেষে বিয়ে দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বীরাঙ্গনা এসব নারীদের মধ্যে অনেকে পিতামাতা ও বাড়ি ঘর ছাড়া ছিলেন। তখন তাদের বিয়ের কাবিনে পরিচয় দেয়ার সময় তিনি (বঙ্গবন্ধু) কাজীদের বলেছিলেন ‘লিখে রেখ তাদের বাবার নাম বঙ্গবন্ধু, বাড়ি নম্বর ৩২’।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।