স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য- এর মৃত্যুতে আজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিমন্ত্রী শোকবার্তায় বলেন, অনুপ ভট্টাচার্য তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে এদেশের সংগীতপ্রেমী মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।
তিনি অনুপ ভট্টাচার্যের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




