এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটা বাজারের সকল অলিগলি এবং গুরুত্বপুর্ণ স্থাপনা সহ দোকানপাট প্রদর্শন করলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন।
ঐতিহ্যবাহী পাটকেলঘাটা বাজারটি দীর্ঘদিন যাবত কিছু অসাধু ব্যবসায়ীদের দ্বারা ফুটপাত দখল, অতিরিক্ত চাল দিয়ে দোকানের মালামাল বাইরে রেখে বিক্রি করে আসছিল। এরই ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হলে জনস্বার্থে তিনি এসকল স্থাপনা দখলমুক্ত পূর্বক দোকানের ভেতর মালামাল রেখে বিক্রির জন্য নোটিশ জারির মাধ্যমে মাইকিং ঘোষণা করেন। সেই সূত্র ধরে শনিবার বেলা ১১ টায় সরেজমিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন পাটকেলঘাটা বাজার পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ইউপি সদস্য পরিতোষ দাশ, ব্যবসায়ী নিজাম উদ্দীন, মাহাফুজুর রহমান মধু সহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ। পরিদর্শন শেষে তিনি জানান, স্থানীয় ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত ফুটপাত দখলে রাখাকালীন যাতায়াতের পথে যে বিড়ম্বনার স্বীকার হচ্ছিল এবং স্কুলে যাতায়াতের পথে কোমলমতি শিক্ষার্থীদের জনভোগান্তি কিছুটা হলেও সেটা লাঘব করবে।



