× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত

পাইকগাছায় নির্বাচনী সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় অধিকাংশ আসামী হিন্দু সম্প্রদায়ের লোক

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :পাইকগাছায় নির্বাচনী সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে আসামী করা হয়েছে। বেশির ভাগ মামলাগুলো হয়েছে সোলাদানা ইউনিয়নে।

ইতোমধ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও নির্যাতন করার প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২২ মার্চ উপজেলার ১০টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১০টি ইউনিয়নের মধ্যে নির্বাচন পূর্বে হরিঢালীতে এবং নির্বাচনকালীন দেলুটি, সোলাদানা ও চাঁদখালীতে ৩টি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এদিকে নির্বাচনের পর পক্ষ-প্রতিপক্ষকে ঘায়েল করতে সহিংসতার অভিযোগ এনে এ পর্যন্ত থানায় কমপক্ষে ১০টি মামলা দায়ের হয়েছে।

যার মধ্যে নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে সোলাদানা ইউনিয়নেই হয়েছে ৫টি মামলা। ৫টি মামলার মধ্যে ২টি মামলায় প্রধান আসামী করা হয়েছে সদ্য-সমাপ্ত ইউপি নির্বাচনে পুনরায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হককে। এছাড়া প্রতিটি মামলায় বেশির ভাগ আসামী করা হয়েছে হিন্দু সম্প্রদায়ের সহজ, সরল, নিরীহ মানুষকে।

ইতোমধ্যে কয়েকজন আটকও হয়েছেন। নির্বাচন পরবর্তী একাধিক মামলা এবং মামলায় বেশির ভাগ হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে আসামী করায় সংখ্যালঘু সম্প্রদায়দের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। ক্ষোভের পাশাপাশি বিনষ্ট হচ্ছে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ।

এর জন্য হিন্দু সম্প্রদায়ের কোন এক ব্যক্তিকেই দায়ী করছেন অনেকেই। অনেকেই বলছেন, শুধুমাত্র একজন ব্যক্তিই এলাকার পরিবেশ অশান্ত করে তুলেছেন। এ ব্যাপারে এলাকাবাসীর এমন অভিযোগের সাথে একমত পোষণ করে সোলাদানা ইউনিয়ন হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি পঞ্চানন সানা জানান, সদ্য সমাপ্ত স্থানীয় সরকার নির্বাচন শেষে সব চেয়ে বেশি হয়রানীর শিকার হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা। তবে বিষয়টি হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..