পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় সরকারী অর্থ চেক বিতরন অনুষ্ঠানে খুলনা-৬ ( পাইকগাছা-কযরা)’র এমপি- মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, আমি শুধু মাত্র সেবক হযে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বাহক হিসেবে টাকার চেক গুলো অসহায় মানুষের কাছে পৌছে দিচ্ছি।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৯ অসহায় নারী-পুরুষের সাহায্য ও চিকিৎসার্থে প্রধানমন্ত্রী প্রদত্ত অর্থ চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রধানমন্ত্রী ও তার পরিবারের প্রতি দোয়া-আর্শীবাদ কামনা করে গোটা দেশের মত নির্বাচনী এলাকার চলমান উন্নমন চিত্র তুলে ধরে এমপি ব্বাু আরো বলেন,বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা বেঁচে থাকলে সর্বক্ষেত্রে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য বদল ঘটবে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর পরিচালনায় এ সময় আরোও উপস্থিত ছিলেন,উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ নীতিষ চন্দ্র গোলদার, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কওসার আলী জোযাদ্দার,মান্নান গাজী, কে,এম,আরিফুজ্জামান তুহিন,রিপন কুমার মন্ডল,কাজল কান্তি বিশ্বাস,জি,এম,আঃ ছালাম কেরু,শেখ জিযাদুল ইসলাম,সরকারী কর্মকর্তা এনামুল কবির,জয়নাল আবদীন,বিদ্যুৎ রঞ্জন ঘোষ,ইমরুল কাযেস, বেনজির আহম্মেদ,সরদার আলী আহসান,আশালতা বেগম,শিবুপদ ঘোষ,প্রেমানন্দ রায়,আ’লীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম,আরশাদ আলী বিশ্বাস,বিভুতীভুষন সানা,স্নেহেন্দু বিকাশ, কয়রার আইডিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান, সুভিধাভোগী পরিবারের সদস্যরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর পুর্বে উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।