× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

পাইকগাছা খুলনা প্রতিনিধি।।

পাইকগাছায় গলায় ওড়না পেঁচিয়ে এক কিশোরীর আত্মহত্যা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
গলায় ওড়না পেঁচিয়ে এক কিশোরীর আত্মহত্যা

পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাতিখালী এলাকায় ময়না খাতুন (১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পরিবারের সবার অগোচরে সে নিজ বসতঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তার মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা জানান, ময়না খাতুন কি কারণে এমন চরম পথ বেছে নিল নিশ্চিত করে তা বলা যাচ্ছে না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, প্রাথমিকভাবে বিষয়টি গলায় ফাঁস দিয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।


এ ক্যটাগরির আরো খবর..