× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখালেন পররাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ আরেক ধাপ এগিয়ে গেল

গত শুক্র ও শনিবার পররাষ্ট্রসচিব-সহ মন্ত্রণালয়ের মহাপরিচালকের সমমান ও তদুর্ধ্ব কর্মকর্তাগণ নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পরিদর্শনকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। বাংলাদেশের ভিয়েনা ও মস্কো মিশনের মাধ্যমে এ প্রকল্পের বিষয়ে আইএইএ ও রাশিয়ার সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এ প্রকল্পের বাস্তবায়ন, নিরাপত্তারক্ষাসহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ রক্ষায় এবং পারমাণবিক শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহারের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিদর্শনের এ আয়োজন করা হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের গর্ব এবং এদেশের ইতিহাসের অংশ হিসেবে থাকবে। পারমাণবিক শক্তিকে বাংলাদেশ নেতিবাচক কাজে ব্যবহারের বিপক্ষে। বাংলাদেশ এ বিষয়ে অত্যন্ত সোচ্চার এবং পৃথিবীর মধ্যে এটা অন্যতম দৃষ্টান্ত। পারমাণবিক শক্তি ভাল কাজে ব্যবহারের এ প্রকল্প বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো বৃদ্ধি করবে।

পরিদর্শন শেষে প্রকল্পের অগ্রগতিসহ সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্পের রাশিয়ার নির্মাণ প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক। প্রকল্পের কাজের অগ্রগতিতে পররাষ্ট্রমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং নির্মাণ প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। যথাসময়ে এ প্রকল্পের কাজসম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে উত্তরা গণভবন সফর করেন পররাষ্ট্রমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..