× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি

এমন কোন শক্তি নেই যারা পণ্ডিতদের কাশ্মীরে ফেরা আটকাবে -রাজনাথ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ কাশ্মীরি পণ্ডিতরা তাঁদের বাড়িতে ফিরবেন কিনা এই প্রসঙ্গে রাজনাথ সিং জানান, এমন কোন শক্তি নেই যারা পণ্ডিতদের কাশ্মীরে ফেরা আটকাবে। আমারা কাউকে ছুয়েও দেখব না তবে কেউ আমাদের ছুলে তাদের শান্তিতে থাকতে দেবনা।

সোমবার দলের একটি অনুস্থানে উপস্থিত হয়ে পাকিস্তানের উদ্দেশে তিনি বলেছেন, ভারতের শান্তি নষ্ট করলে ভারত কাউকে শান্তিতে থাকতে দেবে না। তিনি বলেছেন,আমারা কাউকে ছুয়েও দেখব না তবে কেউ যদি আমাদের শান্তিতে বিঘ্ন ঘটায় তাহলে তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। এনডিএ সরকারের সিদ্ধান্ত অর্থাৎ জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা মুছে ফেলার সিদ্ধান্তকে সম্মতি জানিয়ে এমনটাই বলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজনাথ জানিয়েছেন, ১৯৯০ সালের শেষের দিকে কাশ্মীরি পণ্ডিতরা উপত্যকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। সে প্রসঙ্গ উত্থাপন করে রাজনাথ সিং বলেন, কোনও শক্তি কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরে ফেরা আর আটকাতে পারবে না। কাশ্মীরি পণ্ডিতরা তাঁদের বাড়িতে ফিরবেন। সাম্প্রতিক সময়ে কেন্দ্রের আনা সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, এই আইন কারোর ভাবনাকে আঘাত করছে না বরং কিছু নিপীড়িত মানুষকে শান্তি দেবে।


এ ক্যটাগরির আরো খবর..