× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

উজ্জ্বল রায়, নড়াইল থেকে

নড়াইলে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২১ মে, ২০২৩
norail

নড়াইলে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই জন। নড়াইলের লোহাগড়া থানা পুলিশ ১ (এক) কেজি গাঁজাসহ ২ (দুই) জন মাদক কারবারিকে আটক করেছে।
শনিবার, ২০ মে বিকালে নড়াইলের লোহাগড়া থানাধীন এড়েন্দা বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন-এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) আব্দুস শুকুর, এএসআই(নিঃ) ছদরুল আলম ও এএসআই (নিঃ) আকিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এড়েন্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন-বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শ্যামপাড়া গ্রামের জনৈক আনন্দ মণ্ডল ঠাকুর দাস মণ্ডলের ছেলে কিশোর মণ্ডল (৩৫) ও একই উপজেলার খড়মখালী পশ্চিমপাড়া গ্রামের মৃত পুলিন বিহারী বালার ছেলে প্রতাপ বালা (৩৩)।
এ সময় গ্রেপ্তারকৃত কিশোর মণ্ডলের নিকট থাকা স্কুল ব্যাগ হতে ০১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইলের লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে পুলিশ সুপার নির্দেশনায় জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..