নাসিমা খান মন্টি আমাদের অর্থনীতির নতুন সম্পাদক, স্বাগত! অভিনন্দন

শেখ সাইফুল ইসলাম কবির:   আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আজ থেকে ‘আমাদের অর্থনীতি’র সম্পাদকের দায়িত্ব পালন করছেন নাসিমা খান মন্টি। তিনি এতদিন ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। তিনি আমাদের সঙ্গে ছিলেন, প্রবলভাবেই ছিলেন। তারপরও মনে হতো, তিনি যেন ‘ভারপ্রাপ্ত’ শব্দের আড়ালে নিজেকে কিছুটা ‘লুকিয়ে-রাখা’র চেষ্টা করছিলেন।

আজ তিনি এক অর্থে ‘ভার’মুক্ত হলেন, অন্য অর্থে কাঁধে তুলে নিলেন নতুন এক গুরুভার। বহন ক্ষমতা আছে- সে প্রমাণ তিনি এরমধ্যে দিয়েছেন বলেই আজ তাকে আমরা নতুন দায়িত্বে গ্রহণ করছি হৃদয়ের সবটুকু উষ্ণতা দিয়ে। তার উদ্যম, উদ্যোগ ও সন্ধানী চোখ ‘আমাদের অর্থনীতি’কে নিয়ে যাবে আরো বেশি পাঠকের কাছে। ‘আমাদের অর্থনীতি’ হবে দেশের অর্থনীতি বিষয়ক শীর্ষ জনপ্রিয় দৈনিক।

আজকের দিনটি আমাদের জন্য আনন্দের। গৌরবের। একজন ‘লক্ষ্মী’র হাতে যখন ‘অর্থনীতি’র ভার, তখন তাকে দাবিয়ে রাখে এমন সাধ্য কার?

নাসিমা খান মন্টির জন্য আমাদের গোলাপ-গুচ্ছ শুভেচ্ছা। অভিনন্দন।

কবিগুরুর কাছ থেকে ধার নিয়ে বলতে ইচ্ছে করছে :

‘আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো।

আমার নয়ন হতে আঁধার মিলালো মিলালো’।।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।