মেহের আমজাদ,মেহেরপুর (১৫-০৪-১৮): দিন ব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ৭ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে শহরে মঙ্গল শোভযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ড. সামসুজ্জোহা পার্ক চত্বর গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, পুলিশ সুপার আনিসুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, জেলা ভিডিপি ও আনছার আ্যাডজুটেন্ট আব্দুর রশীদ,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.আক্তারুজ্জামান, পল্লী বিদুৎ সমিতির জিএম রেজাউল করিমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা ও শোভাযাত্রায় অংশ নেয়।
এছাড়াও শিল্পকলা একাডেমীর উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুরের স্থানীয় শিল্পীরা এসময় সংগীত পরিবেশন করেন। এছাড়াও সরকারি বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুল-কলেজে বাঙালীর ঐতিহ্য বাংলা নববর্ষ পালন করে।





