নভেম্বরের শুরুতে আবারও দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের

নভেম্বরের শুরুতে আবারও দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের

নভেম্বরের শুরুতে আবারও দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের! তবে এবার জাতীয় দল নয়, সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সমন্বয়ে হংকং সিক্সেস টুর্নামেন্টে খেলবে তারা।দুই দেশের জাতীয় দলের দ্বিপক্ষীয় সিরিজ হয় না লম্বা সময় ধরে। তবে সে অপেক্ষা পুরোয় বিভিন্ন টুর্নামেন্টের সৌজন্যে- মাঝেমধ্যে দেখা হয় তাদের। সবশেষ এশিয়া কাপে দেখা হয়েছিল তিনবার।

আগামী ৭ নভেম্বর হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

চারটি পুলে তিনটি করে মোট ১২ দল খেলবে টুর্নামেন্ট। ৫ ওভারের ম্যাচে খেলবেন ছয় ক্রিকেটার। পুল ‘সি’তে রয়েছে ভারত, পাকিস্তান ও কুয়েত। আব্বাস আফ্রিদিকে অধিনায়ক করে এরই মধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন দিনেশ কার্তিক। দলে থাকবেন রবিচন্দ্রন অশ্বিনও।

কার্তিক মুখিয়ে আছেন হংকং সিক্সেসে ঝড় তুলতে। ভারতের অধিনায়ক বলেন, ‘ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় সম্মানের। হংকং সিক্সেস এমন এক টুর্নামেন্ট, যার ইতিহাস ও মর্যাদা দুই-ই দারুণ সমৃদ্ধ। আমি চাই, আমরা এমন ক্রিকেট খেলি যা উপভোগ করবে প্রতিটি দর্শক—দুঃসাহসী, আনন্দমুখর ক্রিকেট।’

পাকিস্তান দলে আছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। অলরাউন্ডার আব্বাস আফ্রিদির সঙ্গে খাজা নাফে, আবদুল সমাদ, মোহাম্মদ শাহজাদরা আছেন।

ক্রিকেট হংকংয়ের চেয়ারম্যান বুরজি শফ বলেছেন, ‘দীনেশ কার্তিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে আমরা স্বাগত জানাতে পেরে উচ্ছ্বসিত। তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতা এই টুর্নামেন্টে বাড়তি মাত্রা যোগ করবে এবং সারা বিশ্বের ভক্তদের আকর্ষণ করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।