নন্দীগ্রামে পুত্রবধু ধর্ষণ মামলায় শ্বশুর গ্রেপ্তার 

নন্দীগ্রামে পুত্রবধু ধর্ষণ মামলায় শ্বশুর গ্রেপ্তার 
অসীম কুমার, নন্দীগ্রাম (বগুড়া)  প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে শশুর কর্তৃক পুত্রবধু ধর্ষণ মামলায়, ধর্ষক শ্বশুরকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
পুলিশ  সুত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ৫নং ইউনিয়নের বাদলাশন গ্রামের মৃত কফির উদ্দিনের ছেলে মোঃ বাচ্চু মিয়া (৫০) তার ছেলে কাজের জন্য  বাহিরে গেলে পুত্রবধূকে বাড়িতে একা পেয়ে জোর করে ধর্ষণ করে শ্বশুর , এই ঘটনার পর পুত্রবধূ বাদী হয়ে গত ১৬ই ডিসেম্বর ২০২০ তারিখে নন্দীগ্রাম থানায় ধর্ষণ মামলা দায়ের করে।
পরবর্তীতে ২১শে ডিসেম্বর ঢাকা থেকে ধর্ষক শশুর বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে আজ (২২ ডিসেম্বর)  তাঁকে কোর্টহাজতে প্রেরণ করে নন্দীগ্রাম থানা পুলিশ । বিষয়টি নিশ্চিত করেছেন, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি আব্দুর রশিদ সরকার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।