নতুন প্রজন্মের আকাঙ্খার প্রতীক তারেক রহমান : আলহাজ্ব আ.ন.ম সাইফুল ইসলাম

শ্যামপুর, ঢাকা:  ঢাকা মহনগর দক্ষিণ বিএনপি’র ২য় যুগ্ম সাধারণ সম্পাদক, শ্যামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ আ.ন.ম সাইফুল ইসলাম বলেছেন, নতুন প্রজন্মের আকাঙ্খার প্রতীক হলেন, বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।

একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে প্রয়োজন একজন দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব। আর তারুন্যের অহংকার তারেক রহমান হচ্ছেন সেই নেতৃত্ব। শোষনমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর নেতৃত্বে জাতি এখন ঐক্যবদ্ধ।

বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান দেশনায়ক তারকে রহমানের ৫৩ তম জন্মদিনে (২০ নভেম্বর ২০১৭) তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তিনি (তারেক রহমান) এমন একজন ভাগ্যবান ব্যক্তি, যার বাবা ছিলেন, বাংলাদেশের প্রেসিডেন্ট (জিয়াউর রহমান) ও মা ছিলেন, প্রধানমন্ত্রী (বেগম খালেদা জিয়া)। তাই জনগণ তাকেই চাচ্ছেন, দেশের কর্ণধার হিসেবে। এসময় তিনি (আলহাজ¦ আ.ন.ম সাইফুল ইসলাম) জিয়া পরিবারের জন্য সকলের দোয়া এবং আর্শিবাদ কামনাও করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।