× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দেশের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৫ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Earthquake.jpg

দেশের উত্তারাঞ্চলের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট ও রাজশাহীসহ বেশ কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা ১৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩শ কিলোমিটার দূরে।

১০ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে অনেক ঘরবাড়ি কেঁপে ওঠে। অনেকেই ছোটাছুটি করে খোলা জায়গায় আসে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিকিম থেকে ২৬ কিলোমিটার দূরে। যার প্রভাব পড়ে বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, ভুটান ও চীনে।


এ ক্যটাগরির আরো খবর..