ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত-৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। নিহতরা হলেন-লাউদিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে ইজিবাইক চালক মাহবুব হোসেন (৪০), একই গ্রামের আলামীনের স্ত্রী হাজেরা খাতুন (২৩), যশোর সদরের বসুন্দিয়া এলাকার ইমান আলীর ছেলে আসলাম হোসেন (৩৩) ও অজ্ঞাত আরও একজন। আহতরা হলেন-লাউদিয়া গ্রামের সোহেল আহমেদ (২৫), আল মামুন (২০), আয়েশা খাতুন (২৪) ও ইলমা খাতুন (৫)।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বুধবার দুপুরে ঝিনাইদহ শহর থেকে ইজিবাইক যোগে ৮ জন যাত্রী কালীগঞ্জ যাচ্ছিল। পথে লাউদিয়া কলেজ গেইট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সবজি বোঝায় ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহত হয় আরও ৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে শিশু ইমলা ও নারী আয়েশা খাতুনের ও এক নারীর অবস্থা আশংখাজনক বলে জানিয়েছে চিকিৎসক। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।