স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিন পালিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকালে কোঁটচাদপুর রোডস্থ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের দলীয় কার্য়ালয়ে সামনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কালীগঞ্জ উপজেলার সভাপতি রাসেল কবির লিপন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন-আযবাহক সাহেদ কবির লিমন, থানা ছাত্রলীগের উপদেষ্টা রাশেদ কবির লিখন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী রিপন, পৌর ছাত্রলীগের আযবাহক মেজবাউল হাসনাত মাছুম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহেদ আলী লাবলু, নাজমুল হুসাইন, সাহাবুদ্দীন সিহাব, সোহেল রানা প্রমুখ।
অনুষ্টানটি পরিচালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের পৌর শাখার সভাপতি সিজান মাহমুদ আকাশ। আলোচনা সভার আগে দলীয় কার্যালয়ের সামনে কেক কেটে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন পালন করা হয়।




