ঝিনাইদহের কালছীগঞ্জে ছাত্রদল নেতা নাজিম মাহমুদের ব্যাপক গণসংযোগ

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥  ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ) থেকে বিএনপি থেকে যে কয়জন তরুন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী তার মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক বিএম নাজিম মাহমুদ অন্যতম। তিনি মনোনয়ন পেতে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। ইতিমধ্যে তিনি বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমাও দিয়েছেন।

শনিবার দিন ব্যাপী তিনি নিজ নির্বাচনী এলাকা ঝিনাইদহ-৪( কালীগঞ্জ ও সদর) উপজেলার বৈশাখী তেলপাম্প, মোবারকগঞ্জ সুগার মিল, দুলালমুন্দিয়া, রায়গ্রাম,একতারপুর, রঘুনাথপুরসহ প্রায় ১২টি বাজারে ব্যপক গণসংযোগ করেছেন। এ সময় তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানুষের মাঝে লিফলেট বিতরন করেন। তার সাথে যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ ছিলেন। বিএম নাজিম মাহমুদ জানান, তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। রাজনীতি করতে গিয়ে অনেক গুলো মামলা-হামলার শিকারও হয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আশা করছেন দল বিবেচনা করে তাকে মনোনয়ন দিবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।