× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

ঝালকাঠি প্রতিনিধি: দুর্নীতি, অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগে ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদেকা সুলতানা ও তাঁর স্বামী শিক্ষক শাহীন বাদশার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আজ রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠির প্রতিবাদী নাগরিক মঞ্চের আহ্বায়ক প্রশান্ত দাস হরি, টিটিসির শিক্ষার্থী এস এ জুয়েল, শাহরিয়ার মাহমুদ, আসিকুর রহমান ও মঞ্জুরুল আলম। বক্তারা অভিযোগ করেন, টিটিসির বিভিন্ন ট্রেডের জন্য একটি মোটরসাইকেল রয়েছে। ওই মোটরসাইকেল ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বামী শিক্ষক শাহীন বাদশা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। প্রশিক্ষণার্থীদের জন্য দেওয়া ফ্রিজ ও টিভি ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার বাসায় নিয়ে ব্যবহার করেন।

বিভিন্ন ট্রেডে ভর্তির জন্য অতিরিক্ত ফি নেওয়া হয়। সনদপত্র নিতে ৫০ টাকা, সাময়িক সনদ নিতে ১০০ এবং রেজিস্ট্রেশনের জন্য ২৫০ টাকা অবৈধভাবে নিচ্ছেন তিনি।

এছাড়াও গ্রাফিক্স ডিজাইনের ছয় মাসের কোর্স খামখেয়ালি করে বন্ধ করে রেখেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তার এসব দুর্নীতি ও অনিয়মে সহযোগিতা করেন তারই স্বামী ওই প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক শাহীন বাদশা। দ্রুততম সময়ের মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও তার স্বামীকে ঝালকাঠি টিটিসি থেকে অপসারণের দাবি করা হয়। অন্যথায় লাগাতার কর্মসূচি দেওয়ার হুমকি দেন প্রশিক্ষনার্থীরা।


এ ক্যটাগরির আরো খবর..