ঝালকাঠি প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের পুলিশি তল্লাশির প্রতিবাদে সমাবেশের অনুমোতি না দেওয়ায় ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে দলীয় কার্যায়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।
পুলিশ বেরিকেড দিয়ে বিএনপি নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখে। পরে দলীয় কার্যালয়ে সামনে সমাবেশ করে জেলা বিএনপি। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, কৃষক দলের সভাপতি রুস্তুম আলী চাষী ও যুবদল নেতা রবিউল হোসেন তুহিন প্রমুখ। বক্তারা মিছিলে পুলিশি বাধার তীব্র সমালোচনা করেন। তারা বলেন, সরকার একনায়কতন্ত্র বাস্তবায়ন করার ষড়যন্ত্র করছে।


