গৌরনদী প্রতিনিধি ॥ জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ১১৫জন জেলে পরিবারের মাঝে শনিবার চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সামনে প্রতি জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লা, উপজেলা মৎস্য অফিসের ফিল্ড এ্যাসিস্ট্যান্ড বিকাশ কুমার নাগ, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, ইউপি সদস্য হাসান আল মামুন, মিজানুর রহমান ও মিন্টু শিকদার উপস্থিত ছিলেন।




