চাটখিল থেকে অপহৃত বৃথীকে দীর্ঘ ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় বৃথী আক্তার (১৯) নামের এক গৃহবধূকে অপহরণের দীর্ঘ ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ১৭ জুন সকাল ১১টায় উপজেলার (সাহপুর ইউনিয়ন) সোমপাড়া বাজার এলাকা থেকে ওই গৃহবধূ অপহরণ হন। তাৎক্ষণিক খবর পেয়ে ওইদিন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে বৃথীকে না পেয়ে তার বাবা বেলাল হোসেন ও মা মনি বেগম রাতে চাটখিল থানায় অপহরণ মামলা করতে যান।

পরিবারের অভিযোগ, এ সময় অপহরণ মামলা না নিয়ে বিষয়টি নিখোঁজ ডায়রি (জিডি নং-৬৮০) হিসেবে অন্তর্ভূক্ত করে পুলিশ।

এ দিকে বৃথীর স্বজনরা বলছেন বৃথী তাদের ফোন করে কান্নাকাটি করছে এবং সে বলছে তাকে আটকিয়ে রেখে নির্যাতন চালানো হচ্ছে।তবে সে কোথায় আছে বলতে পারছে না।জানা যায়, চাটখিল উপজেলার পাঁচঘরিয়া গ্রামের ভারদার বাড়ির বেলাল হোসেনের মেয়ে বৃথী আক্তারের সঙ্গে দীর্ঘ ৮মাস আগে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলা সদরের বদরপুর গ্রামের মোল্লা বাড়ির প্রবাসী সাফায়েত উল্যার পারিবারিকভাবে বিয়ে হয়। সুখে-শান্তিতে চলতে থাকে তাদের পারিবারিক জীবন।গত ১৭ই জুন বৃথীর তার বাবার বাড়ি থেকে নানার বাড়ি চাটখিলের শিবরামপুর ছৈয়াল বাড়িতে বেড়াতে যান।

পরবর্তীতে বীথি নানার বাড়ির পাশে সোমপাড়া বাজারে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা অপরিচিত কয়েকজন যুবক তাকে জোরপূর্বক সিএনজিতে করে তুলে নিয়ে যায়।বৃথীর মা মনি বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমি আমার মেয়ে বৃথী আক্তারকে উদ্ধারের জন্য প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিকট আকুল আবেদন জানাচ্ছি।চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি পরকীয়া সংক্রান্ত কিনা তাও জানার চেষ্টা করছি সে সাথে প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধারের সর্বাত্তক চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।