প্রতিবছরের ন্যায় এবছরও বরিশালের গৌরনদী উপজেলার গ্রামীণ জনপদে বসেছে বৈশাখী মেলা। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিল্বগ্রাম এলাকার মিত্র দিঘিরপাড় নামক এলাকায় মেলার আয়োজন করা হয়।
মেলার আয়োজক মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, দীর্ঘ বছরের ঐতিহ্য বিল্বগ্রাম মিত্র দিঘীরপাড় মেলার। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবছরও মেলা প্রাঙ্গনে মাটির তৈজসপত্র, শিশুদের খেলনা সহ বিভিন্ন রকমের গৃহস্থালি সামগ্রী নিয়ে এসেছেন ব্যবসায়ীরা।
এছাড়া উপজেলার চাঁদশী গ্রামে শীতলা পুজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও রবি থেকে সোমবার পর্যন্ত তিনদিন ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। তবে ডিজিটালের ছোয়ায় এখন আর আগের মত জৌলুস নেই গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী মেলায়।




