× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

কোচিং বাণিজ্য বন্ধে আইন হচ্ছে: শিক্ষামন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  কোচিং বাণিজ্য বন্ধ করতে আইন করা হচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(এসডিজি) অর্জনে বাংলাদেশে ভবিষ্যৎ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা-প্রশিক্ষণ(টিভিইটি) পরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষা নিয়ে আর কোনো ব্যবসা চলবে না উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য হচ্ছে, তা অচিরেই বন্ধ করতে হবে। গাইড ও নোট বই বন্ধেও ব্যবস্থা নেয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষকদের মহান এই পেশাকে কলুষিত করে যেসব শিক্ষক কোচিং বাণিজ্য করে শিক্ষার পরিবেশ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষার প্রতি অভিভাবক ও শিক্ষার্থীর আগ্রহ সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের নানামুখী উদ্যোগ ও কার্যক্রমের ফলে কারিগরি শিক্ষায় ভর্তির হার শতকরা ১৪ ভাগ। একটি আসনের বিপরীতে এখন ১২ শিক্ষার্থী ভর্তির জন্য অংশগ্রহণ করে।

তিনি বলেন, শিক্ষার্থীদের বিশ্বমানের প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে এবং বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সঙ্গতি রেখে কারিগরি শিক্ষার সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর প্রতি আরো গুরুত্ব দিতে হবে।

এজন্য উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ভোকেশনাল স্কুল কলেজগুলোকে উন্নত করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, প্রধানমন্ত্রীর দপ্তরের প্রধান সমন্বয়ক(এসডিজিএস) আবুল কালাম আজাদ, স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক এ বি এম আজাদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস।


এ ক্যটাগরির আরো খবর..