কুলাউড়ায় চেয়ারম্যান সলমান, ভাইস চেয়ারম্যান সাহেদ ও পপি জয়ী

নয়ন লাল দেব: কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে সকল জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন  (স্বতন্ত্র) প্রার্থী   উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাদিপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের সাবেক  চেয়রম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

এছাড়াও ভাইস চেয়ারম্যান হিসেবে টানা দ্বিতীয়বারের মতো দলের মতোবিরুদ্ধে প্রার্থী হয়ে আলোড়ন সৃষ্টি করেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।

সোমবার (১৮ মার্চ) দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে কুলাউড়ায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

কুলাউড়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাদিপুর ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান আওয়ামীলীগের  (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে আনারস প্রতীকে ৫৪ হাজার ৫২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আসম কামরুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ১৬৯ ভোট। এছাড়াও আরেক প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী নকী খান দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ০১২ ভোট।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ বই প্রতিকে ভোট পেয়েছেন ৩৫ হাজার ৭২৪ তাঁর নিকট তম প্রতিদ্বন্দ্বি আহবাব হোসেন রাসেল টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ২১ হাজার ১৪৮ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি হাঁস প্রতিকে পেয়েছেন ৪৪ হাজার ৮০৪ ভোট নিকট তম প্রতিদ্বন্দ্বি  বর্তমান  এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান নেহার বেগম ফুটবল প্রতিকে পেয়েছেন ৪১ হাজার ৮৩৫ ভোট।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।