কালীগঞ্জে মৃত হ্যান্ডলিং শ্রমিক সদস্যের পরিবারকে ২০ হাজার টাকার অনুদান

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৫ মার্চ’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জে মৃত হ্যান্ডলিং শ্রমিক সদস্য তোরাপ মন্ডলের পরিবারকে ২০ হাজার টাকার অনুদান দেয়া হয়েছে।

রোববার দুপুরে কালীগঞ্জ উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী ও সাধারন সম্পাদক শুকুর আলী মৃত শ্রমিক সদস্যের পরিবারের হাতে এ অনুদানের টাকা তুলে দেন।

শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, কাশিপুর গ্রামের বলু মন্ডলের ছেলে তোরাপ আলী তাদের সংগঠনের ৩৮ নং কার্ড ধারী সদস্য। গত ২৪/০২/২০১৭ ইং তারিখে তোরাপ আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করায় তার পরিবারকে ২০ হাজার টাকার অনুদান দেয়া হয়। অনুদানের টাকা প্রদানের সময় হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।