× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

মাদারীপু প্রতিনিধি

কালকিনিতে খালে সাঁতার শিখতে গিয়ে শিশুর মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
সাঁতার শিখতে গিয়ে শিশুর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে কলা গাছ দিয়ে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে সালমান শিকদার(১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সালমান কালকিনি  উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের উত্তর উড়ার চর গ্রামের সলেম শিকদারের বড় ছেলে। আজ মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়।
হাসপাতাল ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, শিশু সালমান তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের খালে কলা গাছের সাহায্যে গোসলে নেমে সাতার কাটতে যায়। এসময় তার হাত পিছলে গভীর পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সালমানের বাবা সলেম  শিকদার জানান, আমার ছেলে সালমান সাঁতার জানতো না। তাই গোসল করতে গিয়ে কলা গাছের সাহায্যে সাঁতার শিখছিল। কিন্তু হঠাৎ হাত পিছলে সে তলিয়ে যায়। তবে খালের পানিতে অনেক স্রোত থাকায় কিছুটা দূরে চলে যায়। খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না।
ডাঃ  মোঃ ওয়াহিদুজ্জামান বলেন,  শিশু সালমান (১০) খালের পানিতে ডুবে যায়। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু সালমান মারা যায়। সালমানের বাড়ি থেকে হাসপাতালের দুরত্ব অনেক হওয়ায় অনেক দেরি হয়েছে যায়।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান  জানান, আমরা জেনেছি খালের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি দুঃখজনক।


এ ক্যটাগরির আরো খবর..