মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলাধীন আড়পাড়া, কামারখালী এবং ডুমাইন ইউনিয়ন বি.এন.পির উদ্দ্যোগে কামারখালীতে বি.এন.পির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত শনিবার বিকালে জেলা বি.এন.পি সদস্য মৃধা মোঃ বদিউজ্জামান বাবলু নেতৃত্বে আড়পাড়া ইউনিয়ন বি.এন.পি সভাপতি মোঃ ওয়াজেদ আলী মন্ডল ও আড়পাড়া বি.এন.পি যুবদলের আহবায়ক মৃধা নাজিরুল ইসলাম নান্নু এর সঞ্চালনায় কামারখালী সুবজ সেনা ক্লাবের সামনে বি.এন.পির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়নের জন্য এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি উদ্ধোধন করেন ফরিদপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ফরিদপুর জেলা বি.এন.পির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা, ফরিদপুর জেলা যুব দলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ফরিদপুর জেলা বি.এন.পির যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মধুখালী উপজেলা যুব দলের আহবায়ক আব্দুল আলীম মানিক সহ প্রমূখ।
এছাড়া আরও বক্তব্য দেন জেলা বি.এনপি সদস্য মোঃ পরাগ হোসেন, মধুখালী থানা বি.এন.পির সদস্য মোঃ মিরাজুল ইসলাম মিল্টন, মধুখালী থানা শ্রমিক দলের সভাপতি মোঃ ফজলুর রহমান ফজলু, মধুখালী উপজেলা বি.এন.পির যুব বিষয়ক সম্পাদক কাজী মামুন হোসেন, জেলা ছাত্র দলের জাহাঙ্গীর হোসেন, মধুখালী উপজেলা বি.এন.পির সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মন্নু, কামারখালী ইউনিয়ন বি.এন.পির সাধারণ সম্পাদক মোঃ আজিজার রহমান (কবি), আড়পাড়া ইউনিয়ন বি.এন.পির যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন মন্ডল, ছাত্রদলের মোঃ বাধন মন্ডল, মোঃ জহিরুল ইসলাম (লিটন) সহ প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন বি.এন.পি যুবদলের মোঃ ফরিদুল ইসলাম ফরহাদ সহ বি.এন.পির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সবশেষে সভাপতি মোঃ ওয়াজেদ আলী মন্ডল বলেন তিনি তার দলের মধ্যে আরও নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন করে তার দলকে আরও শক্তিশালী করবে এবং তার দল আগামীতে ক্ষমতায় আসবে বলে সবার প্রতি উদ্বাত্ত আহব্বান রেখে অনুষ্ঠান শেষ করেন।




