সারাদেশে গত ২৪ ঘন্টায় ১০৪৪৬টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ২৫২০ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৮৭৪ জনের। সুস্থ হয়েছেন ১১১৪।
আজ শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৯ লাখ ৬০ হাজার ৫০৭ জন। মৃতের সংখ্যা ৬ লাখ ৪৩ হাজার ১০৯ জন। সুস্থ্য হয়েছে ৯৭ লাখ ৫৭ হাজার ১১ জন। সারাবিশ্বে মৃত্যুর ৬ এবং সুস্থ্যতার হার ৯৪ শতাংশ।


