শার্শায় ওয়ারেন্ট ভুক্ত ১৫ আসামি গ্রেফতার

শার্শায় ওয়ারেন্ট ভুক্ত ১৫ আসামি গ্রেফতার
যশোরের শার্শা থানাধীন বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত ১৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার( ৫ ফেব্রুয়ারি ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে৷
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ইব্রাহিম সরদার, সোহেল, ইমামুজ্জামান,ইসমাইল,আ: সাত্তার, জাহরুল ইসলাম, হোসেন আলী, হৃদয় হোসেন ইয়াছিন,মনিরুজ্জামান, মিম হোসেন,আশদুল ইসলাম ।
শার্শাথারার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি  শেখ মনিরুজ্জামান জানান,গ্রেফতারকৃত আসামিদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।