× Banner
সর্বশেষ
কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার

বিদ্যমান প্রকল্পসমূহের বাস্তবায়ন পরিস্থিতি অনুসন্ধানে কমিটি গঠনের নির্দেশ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

শিল্প মন্ত্রণালয়ের বিদ্যমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে কিনা সেটি অনুসন্ধানের জন্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি এসময় প্রকল্প বাস্তবায়নের সময় ও ব্যয় বৃদ্ধির প্রবণতা বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন।

আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাধীন প্রকল্পসমূহের ডিসেম্বর ২০১৯ পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন। সভায় শিল্পসচিব মোঃ আবদুল হালিম সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, সারের দ্রুত সরবরাহ নিশ্চিত করার জন্য গৃহীত ৩৪টি বাফার গোডাউন দেশীয় স্টিল ম্যানুফেকচারিং প্রতিষ্ঠানের মাধ্যমে নির্মাণ করা হলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। তিনি চিনিকলসমূহে সঠিকভাবে ইক্ষু সরবরাহ করা হচ্ছে কিনা সেটি মন্ত্রণালয়ের পক্ষ হতে সারপ্রাইজ ভিজিটের মাধ্যমে তদন্তেরও নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন শিল্প প্রতিষ্ঠানসমূহের অব্যবহৃত জমিতে আগামী অর্থবছরে বাস্তবায়ন শুরুর লক্ষ্যে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে । প্রতিমন্ত্রী এসময় দেশের সর্বত্র মানসম্মত পণ্য ও কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করতে সব জেলায় বিএসটিআই ও বিটাকের কার্যালয় সম্প্ররসারণের জন্য প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন ।

শিল্প মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পরিকল্পনা কমিশন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..