এম,এ,জলিলঃবিশেষ প্রতিনিধিঃ উৎসব মুখর পরিবেশে ঝিকরগাছার নাভরণে নৌকা প্রতিকের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নাভরণ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান শাহাজান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এড. মোহাম্মদ আলী রায়হান।
এ সময় অন্যন্যাদের বক্তব্য রাখেন নৌকা প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃমোস্তাফিজুর রহমানন মুছা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক অধ্যাপক শাহিনুল কবীর শাহীন, জেলা পরিষদ সদস্য শাহানা আক্তর, জেলা যুব মহিলালীগের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সোনালী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহানারা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমাণ্ড আব্দুর সাত্তার, সাবেক ডেপুটি কমাণ্ড সাহাজান আলী, পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক দত্ত, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজল রায়হান, আওয়ামীলীগ নেতা এড. আবু হাসান, যুবলীগ নেতা আশরাফুল জামান বাবু ও নাভরণ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগে সভাপতিও বিভিন্ন নেতৃবৃন্দ।





