× Banner
সর্বশেষ
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

নিউজ ডেস্ক

উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছে সরকার -খাদ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
উন্নত-সমৃদ্ধ দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছেন। সে ধারাবাহিকতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। এখন তারা শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজের উন্নয়নে অবদান রাখছেন। বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ।

আজ নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর কার্যালয় বাস্তবায়নাধীন ‘সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির অর্থ তাদের মায়েদের মোবাইলে পৌঁছে দেয়া হচ্ছে।

সাধন চন্দ্র বলেন, দেশে মানুষ বাড়ছে কিন্তু জমির পরিমাণ প্রতিনিয়ত কমছে। অন্যদিকে সরকারের দূরদৃষ্টিসম্পন্ন কৃষিবান্ধব নীতি ও কৃষকের অক্লান্ত পরিশ্রমে কৃষি উৎপাদন বাড়ছে। একারণে ১৬ কোটি মানুষের দেশে খাদ্যসংকট নেই।

উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: সাহজাহান হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী।

মন্ত্রী অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ ও ১৪০ জনের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন।

এছাড়া খাদ্যমন্ত্রী কৃষকদের উফশী আউশ চাষে আগ্রহী করে তোলার জন্য সাপাহার উপজেলার ৬ ইউনিয়নে এক হাজার একশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন। এছাড়া অনুষ্ঠানে মহিলা অধিদপ্তরের আয়বর্ধক কর্মসূচির আওতায় ৫০ জন মহিলার মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করেন তিনি।

পরে মন্ত্রী আনসার সদস্যদের জন্য নির্মিত ব্যারাকের উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..