করোনা সংকটে এবারের ঈদে ঘরে থাকুন সন্তানদের সময় দিন

করোনা সংকটে এবারের ঈদে ঘরে থাকুন সন্তানদের সময় দিন
রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:  মানবিক পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জেলাবাসী’র সুরক্ষার কথা ভেবে এবারের ঈদে বাইরে ঘোরাফেরা না করে সবাই কে বাড়িতে থেকে পরিবারের সাথে ঘরে অবস্থান করে  ঈদে সময় কাটানোর  আহবান করেছেন।
চলমান করোনা পরিস্থিতির কারণে কুড়িগ্রামে  ইতিমধ্যে  করোনা পজিটিভ মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে নিজেদের সচেতনতাই নিজেদের রক্ষা কবচ হতে পারে বলে তিনি জানান।
পুলিশ সুপার বলেন,এবার একেবারেই ভিন্ন এক প্রেক্ষাপটে আমরা ঈদ-উল-ফিতর উদযাপন করতে যাচ্ছি,আমরা প্রত্যেক বছর খোলা আকাশের নিচে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করি। কিন্তু এবার করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী মসজিদগুলোতে নামাজ আদায় করবেন। একটা নির্দিষ্ট সময় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে, সেজন্য মসজিদ কমিটি ও সম্মানিত মুসল্লিদের প্রতি অনুরোধ, আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজ আদায় করবেন এবং মসজিদে প্রবেশের আগে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলবেন।
ইসলামিক ফাউন্ডেশন দেশের  বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদদের সাথে সমন্বয় সাধন করে দেশের মহামারি সংকট কে সামনে রেখে বিভিন্ন ইসলামী রাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর করোনা  সংকট মোকাবেলায় তাদের করনীয় পদক্ষেপ গুলো বিচার বিশ্লেষন করে অনেকটা সামজস্য রেখে সিদ্ধান্ত নেয়ার কথা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ কুড়িগ্রামের  পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে, বিশেষ করে ধরলার দুইটি সেতু, উলিপুরের তিস্তা টি  বাধ, চিলমারী নদী বন্দর ও জমায়েত হয় এমন নদী  তীরবর্তী এলাকায়  আলাদাভাবে পুলিশের চেরপোস্ট ও টহল থাকবে। আপনারা ঘরেই থাকুন,আপনাদের জন্য আমরা বাইরে আছি।
পুলিশ সুপার বলেন,ঈদের দিনে বিনোদনের নামে ঘোরাঘুরি বা কোনো বিনোদন কেন্দ্রে ভীর করা যাবে না। অভিভাকদের উদ্দেশ্যে বলেন, ঈদের দিন ছেলেমেয়েদের  বিনোদন বা ভিন্ন আনন্দায়ক ব্যবস্থা বাড়ীতেই করবেন, কোন অবস্থাতেই ছেলের  হাতে বাইক দিবেন না, তারা এরকম ঈদকে এর আগে কখনও ফেস করেনি ফলে তারা যেন  মানসিক চাপ না নেয় তার জন্য সন্তানদের আগে থেকেই মানসিক ভাবে  প্রস্তুত করার পরামর্শ দেন তিনি । এবারের  ঈদ হোক ত্যাগ ও সংযমের মধ্য দিয়ে মানবিকতার পথে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।