মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পূর্ব আড়পাড়া গ্রামের মোঃ তয়েব শেখের বাড়ীতে গত বৃহস্পতিবার রাত প্রায় ১১টার সময় আগুন লেগে দুটি রান্না ঘর পুড়ে গেছে।
ঘর দুটি একটি হল তয়েব শেখের অপরটি ছেলে তাই ফুল শেখের। আগুন লাগার সংবাদ গ্রামের মসজিদ থেকে মাইকিং পেয়ে আশে পাশের লোক জন ছুটে এসে আগুন নিয়ন্ত্রন করে ।
ফায়ার সার্ভিস আসার আগেই লোক জন আগুন নিয়ন্ত্রন করে। রান্না ঘর থেকে কোন আসবাব পত্র বের করতে পারে নাই বলে জানা যায়। ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা।
আগুন লাগার সংবাদ পেয়ে ১নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য মোঃ ওবায়দুর রহমান আগুন লাগা বাড়ী ছুটে যান এবং আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা ফোনে খবর পেয়ে শুক্রবার সকালে পোড়াবাড়ী পরিদর্শন করেন এবং সাহায্যে আশ্বাস দেন।
গত বৃহস্পতিবার মাগরিব নামাজের পর রান্না ঘরে দুধ জ্বালানোর পর চুলার আগুন আর নিভানো হয়নি ঐ চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।