স্টাফ রিপোর্টার : ভূমি দস্যু আকালী মন্ডল সুযোগে সৎ ব্যবহার করে পরিমল মন্ডল ও নির্মল চন্দ্র মন্ডলের বসত বাড়ি যে কোন কৌশলে আরএস খতিয়ান ভুক্ত করে এবং জমি দখলের পায়তারা করছে।
জানা যায়, রাজধানী ঢাকার কেরানীগঞ্জে আকালী মন্ডল,পিতা মৃত-গদাধর মন্ডল,সাং শুভ্যাঢ্যা,পশ্চিমপাড়া এই ভূমিদস্যুকে আশ্রয় দেয় বাড়ির মালিক পরিমল চন্দ্র মন্ডল ও নির্মল মন্ডল ,পিতা মৃত-ফটিক চন্দ্র মন্ডল সাং শুভ্যাঢ্যা পশ্চিমপাড়া। আকালী মন্ডল বা তার পূর্ব পুরুষগন ও তাদের নিকট থেকে কখনো জমি ক্রয় করেই নি।তাছাড়া ও ২০০০ সাল পর্যন্ত ঐ জমির খাজনা পরিমল ও নির্মল মন্ডল পরিশোধ করেছেন।
এ ব্যপারে নির্মল গং আদালতের আশ্রয় নিয়েও কোন লাভ হয় নি। প্রতিবেদন রিপোর্টে দখলকৃত মালিকানা না দেখিয়ে আদলতের চোখকে ফাঁকি দিয়ে মিথ্যা প্রতিবেদন দাখিল করে।
এ ব্যপারে নির্মল গং আদালতের কাছে ও সরকারের কাছে সৎ ও বাস্তব প্রতিবেদনের জন্য প্রার্থনা করে। সে দীর্ঘদিন যাবদ ১৩৪৯ দাগে ২০০০ ইং সন পর্যন্ত খাজনা দেওয়া স্বত্তেও আকালী মন্ডল জালীয়াতি করে জায়গার মালিক হওয়ার চেষ্টা করছেন। উল্লেখ্য যে ২০০০ সাল পযর্ন্ত খাজনা দেওয়া হলেও কিভাবে ভূমিদস্যুর নামে আরএ খতিয়ান হয়।


