গোপাল কুমার, আশাশুনি ব্যুরোঃ আশাশুনির উপজেলা অধিকাংশ ইউনিয়নের খোলপেটুয়া নদীর বেড়ীবাধের অবস্থা খুবই আশংখাজনক। আশাশুনি সদর, শ্রীউলা, আনুলিয়া, প্রতাপনগর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাধ ভেঙ্গে যে কোন মুহুর্তে নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে। বাঁধ সংস্কারে পাউবোর কর্মকতাদের গড়িমসি। ভাঙ্গনের আশংখায় আশাশুনির সদরের দয়ারঘাট জেলেখালী, শ্রীউলা ইউনিয়ন, প্রতাপনগর ইউনিয়ন আনুলিয়া ইউনিয়নের এলাকার লোজ নির্ঘুম রাত কাটাছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শ্রীউলা ইউনিয়নের খোল পেটুয়া নদীর পানি উন্নয়ন বোর্ডের ৪নং পোল্ডারের হাজরাখালী খেয়াঘাট সংলগ্ন প্রায় প্রায় ২শ৫ফুট এলাকা জুড়ে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। ১০ ফুট ভেড়িবাঁধ ভেঙ্গে মাত্র ১ফুট অবশিষ্ট আছে। তাও বার স্বেচ্ছা শ্রমে কাজ করে। যে কোন মুহুর্তে ভেঙ্গে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হতে পারে। ফলে ক্ষতিগ্রস্থ হবে শত শত মৎস্যঘের ও ফসলী জমি। আশ্রয়হীন হয়ে পড়েবে হাজার হাজার মানুষ। এদিকে সদরের হাজরা খালী পুরতন খেয়াঘাট সংলগ্ন প্রায় ৪শ ফুট ও থানাঘাটা এলাহির ঘের সামনে ৩ফুট পাউবোর বাধের ওয়াপদা বাঁধে ভয়াবহ ফাটল ধরেছে। দশ ফুট ভেড়িবাঁধ ভেঙ্গে মাত্র দেড়ফুট অবশিষ্ট আছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যে কোন জোয়ারে ভেঙ্গে যাওয়ার কথা ভেবে স্থানীয় মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। এবাঁধটিতে পাউবো’র ভূমিকা নিয়ে স্থানীয়দের অভিযোগের শেষ নেই।
মঙ্গলবার ভাঙ্গন এলাকা উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নীলকন্ঠ সোম, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, পুজা উদযাপন পরিষদের সম্পাদক রনজিৎ বৈদ্য প্রমুখ। তবে অভিযোগ পাউবোর কর্মকর্তাদের উপর দীর্ঘদিন পরিদর্শন করতেও কেউ আসেনি। প্লাবনের আশংকায় আতঙ্কিত হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসি। কয়েক দশক পাউবো নদী শাসনের ব্যবস্থা না নিয়ে রিং বাঁধ দিয়ে পিছিয়ে আসতে আসতে উপজেলার কয়েকটি গ্রাম বিলুপ্ত হয়ে পড়েছে। এলাকাবাসী রিং বাঁধের জমি দিতে দিতে তাদের শেষ সম্বলটুকুও হারিয়ে ফেলেছে। উপজেলার ভাঙ্গন এলাকা ইতিপূর্বে অনেক জেলা প্রশাসক সহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষ ভাঙ্গন এলাকা পরিদর্শন করে অতি দ্রুত বাঁধ সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আশ্বস দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি বলে ক্ষোভপ্রকাশ করছেন স্থায়ী বাসিন্দারা।
শ্রীউলা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান ইতিমধ্যে বাধ রক্ষার কাজ শুরু করে দিয়েছি। চেষ্টা করে যাচ্ছি, বাধরক্ষায় জনগণকে নিয়ে যে কোন মুল্যে বাধ রক্ষায় কাজ করে যাব। তবে চেয়ারম্যান নিজেই শ্রমিকদের সাথে কাজ করে প্রাণপন চেষ্টা করে যাচ্ছে বাধ রক্ষায় বলে স্থানীয় কয়েকজন সেচ্ছাবেসী শ্রমিকরা জানান।
অপর দিকে, আনুলিয়া ইউনিয়নের মনিরামপুর, ভোলানাথপুর, কাকবাসিয়া, বিছট, গরালি বাজারের বেড়িবাঁধ ব্যাপক ঝুিকপূর্ণ। এরমেধ্য কাকবাসিয়া ও বিছটে অবস্থা খুব ভয়াবহ হয়ে পড়েছে।
প্রতাপনগেরর ইউিপ চেয়ারম্যান শেখ জািকর হোসেন জানান, প্রতাপনগরের কুঁিড়কাহিনয়া, চুইবািড়য়া, কোলা, শ্রীপুর, নাকনা, রুইয়ারিবল, হিরষখালী, চাকলা অবস্থা খুবই নাজুক।
আশাশুনিন সদেরর জেলখািল-দয়ারঘাট ও বলাবাড়িয়ায় বাধের অবস্থা ও খুব আশংখা জনক। তবে দয়ারঘাটর বেঁড়ি বাধের মেরামতের কাছ চলছে। তবে আশংখা মুক্ত নয়।
এদিকে, পাউবোর কর্মকর্তা সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। এ ব্যাপারে আতঙ্কিত এলাকাবাসী ভীত সন্ত্রস্ত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বাঁধটি মেরামত ও স্থায়ী সমাধানের জন্য আশু ব্যবস্থা নিতে আকুল আবেদন জানিয়েছেন।