× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আর কোন রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০১৯

গত দেড় বছরে সাত লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এতো ছোট রাষ্ট্রে আর নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক।

বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক একথা বলেন।

দ্বি-পাক্ষিক এই বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি উঠে আসে রোহিঙ্গা বিষয়টি। দীর্ঘমেয়াদি এই রোহিঙ্গা সমস্যার বিষয়ে মহাসচিব উদ্বেগ প্রকাশের পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয়দানের ক্ষেত্রে বাংলাদেশ বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদারতা ও মানবিকতা দেখিয়েছে তার উচ্ছ্বসিত প্রশংসা করেন। এছাড়াও বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ অব্যাহতভাবে যে আর্থ-সামাজিক অগ্রগতি সাধন করে চলেছে তারও প্রশংসা করেন গুতেরেজ। শহিদুল হক বলেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানাতে চাই যে, বাংলাদেশ আর কোনো রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ার মতো অবস্থায় নেই।

তিনি বলেন, মিয়ানমার শুধু মিথ্যা আশ্বাস দিচ্ছে এবং অনেক প্রতিবন্ধকতা সামনে হাজির করে পিছিয়ে দিচ্ছে। পররাষ্ট্র সচিব বলেন, একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। কারণ সেখানে তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয়নি।

জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ক্যারেন পিয়ার্স বলেন, ‘আমরা খুবই হতাশ যে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার পরিবেশ এখনও তৈরি হয়নি।’ নিরাপত্তা পরিষদের সদস্যরা রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক ও নিরাপদ প্রত্যাবাসনের নিশ্চয়তার ওপর জোর দেন। তবে এই সংকটটি কীভাবে সমধান করা যায় তা নিয়ে দ্বিধাবিভক্ত নিরাপত্তা পরিষদের সদস্যরা। পশ্চিমা দেশগুলো মিয়ানমারমিত্র রাশিয়া ও চীনের বিরুদ্ধে অবস্থান রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..