× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

আমি ফেসবুক বন্ধের পক্ষে নই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ প্রযুক্তি সচল রেখেই প্রযুক্তির অপব্যবহার মোকাবিলা করতে হয় বলে মন্তব্য করেছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধের পক্ষে আমি নই।’

মঙ্গলবার সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, ২৩ জানুয়ারি সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা চলার সময় ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ জন্য তিনি আইসিটি বিভাগ ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে অনুরোধ করবেন বলেও জানান।

শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মোস্তাফা জব্বার বলেন, ‘আমাকে এখনও কেউ অনুরোধ করেননি। অনুরোধ করলে অবস্থান জানাবো। এর আগেও ফেসবুক বন্ধ করা হয়েছিল। তখন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তা চালুর উদ্যোগ নেন। ফলে আবারও তা বন্ধ করার কোনও কারণ দেখি না। তবে প্রধানমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।’

মোস্তাফা জব্বার বলেন, ‘প্রযুক্তি দিয়েই (সচল রেখে) প্রযুক্তির মোকাবিলা করতে হবে। প্রযুক্তি বন্ধ করে দেওয়া কোনও সমাধান হতে পারে না।’


এ ক্যটাগরির আরো খবর..