আবারও ক্ষমতায় আসতে পারেন – কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

আবারও ক্ষমতায় আসতে পারেন – কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
সংসদের ৩৩৮টি আসনে ভোটার ২ কোটি ৭০ লাখ। এককভাবে সরকার গঠনে যেকোনো দলকে কমপক্ষে ১৭০টি আসনে জয় নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারে ট্রুডোর সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার পরিচালনা করতে গিয়ে সিদ্ধান্ত গ্রহণে অন্যান্য রাজনৈতিক দলের ওপর নির্ভর করতে হয়। গত মাসে পরিচালিত এক মতামত জরিপের ফলাফলে ট্রুডোকে নির্বাচনে এগিয়ে রাখা হয়। কিন্তু জনমত জরিপে ক্ষমতাসীন লিবারেল দল এগিয়ে থাকলেও ব্যবধান এত সামান্য যে বিরোধী নেতা এরিন ও’টুলের রক্ষণশীল দলের জয়ের সম্ভাবনাও দেখছেন অনেকে।
অপর দিকে বিরোধী দলীয় নেতা এরিন ও’টুল দ্রুত করোনার পরীক্ষা করানোকে অগ্রাধিকার দিয়েছিলেন। গত রোববার নির্বাচনী প্রচারণার শেষ দিনে অন্টারিওর নায়াগ্রা ফলস এলাকায় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘নিরবচ্ছিন্নভাবে টিকা কার্যক্রম পরিচালনার জন্য আমাদের স্বচ্ছ ও দৃঢ় নেতৃত্ব প্রয়োজন, আর আমরা সেটাই করছি।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।