× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

আদিতমারীতে জাপার শতাধিক নেতাকর্মী বিএনপিতে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছ

আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মহিষখোচা ইউনিয়ন জাপার সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।
প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানি করতেই শত শত মামলা দেওয়া হয়েছে। নেতকর্মীরা মামলায় জর্জরিত তখন রাজনৈতিকভাবে দেউলিয়া আওয়ামী লীগ বিএনপির নেতাদের ভয়ভীতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের লোভ দেখিয়ে দলে টানছেন। যা আওয়ামী লীগের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।

সাপ্টিবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ও আদিতমারী উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুস সোহরাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।

উপজেলা বিএনপির আয়োজনে যোগদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন লিমন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..