আগৈলঝাড়ায় মাদকব্যবসায়ীসহ দুইজন গ্রেফতার

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় মাদকব্যবসায়ী ও সিআর মামলার পলাতক আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নাঘিরপাড় স্কুল সংলগ্ন এলাকা থেকে ৫পিচ ইয়াবা ও গাজাঁ ব্যবসায়ী রাসেল সরদারকে এসআই নাসির মঙ্গলবার রাতে গ্রেফতার করে। এ ঘটনায় এসআই নাসির বাদী হয়ে গতকাল বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে,যার নং-১৩(২৩-১-২০১৯)।

অন্যদিকে উপজেলার ছোট ডুমুরিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সিআর মামলার পলাতক আসামী আলাউদ্দিন আলাকে পুলিশ মঙ্গলবার রাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত উভয়কে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।