× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

আগৈলঝাড়ায় করোনাভাইরাসের টিকা নিবন্ধন প্রস্তুতি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় করোনাভাইরাসের টিকা নিবন্ধন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ ফেব্রুয়ারী সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম এর সভাপতিত্বে তার কার্যালয়ে উপজেলার ৫টি ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে করোনাভাইরাসের টিকা নিবন্ধন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম জানান, দেশের মানুষকে অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। উপজেলার ৫টি ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের কাছে গিয়ে করোনাভাইরাসের টিকা নিবন্ধন করতে পারে সবাই। তবে যাঁর জাতীয় পরিচয়পত্র নেই, তিনি নিবন্ধন করতে পারবেন না, আপাতত করোনার টিকাও পাবেন না।

এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ও এটুআই কর্মস‚চি যৌথভাবে এই অ্যাপ তৈরি করেছে। অনলাইনে নিবন্ধনের জন্য অন্যান্য তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের নম্বর অবশ্যই দরকার হবে। অ্যাপ ব্যবহার করে নিবন্ধন শেষ হলে একটি কার্ড ইস্যু হবে নিবন্ধনকারীর নামে।

এই কার্ড সুবিধামতো জায়গা থেকে নিবন্ধনকারী প্রিন্ট করতে পারবেন। টিকা গ্রহণের দিন ওই কার্ড কেন্দ্রে আনতে হবে। আর কোন দিন টিকা নিতে হবে, তা মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..